User name:     Password:  


Home / Mila / Mila 27783  



Mila 27783 VIP Wallpaper

      Mila 27783 VIP Wallpaper



Name: Mila 27783
Date: 07.19.2008 21:26
Views: 2434
Rating: 6.88 (8 Vote(s))
Resolution: 800 x 600
File size: 113.0 KB
Author: Rezowan
Source: http://www.wallpaperbd.zoomshare.com
Report image: Report this picture



HTML Code, 160 x 120 Thumbnail:
(Websites, MySpace, Hi5, Friendster)




Forum Code, 160 x 120 Thumbnail:
(phpBB, IPB, SMF, vBulletin)




MySpace, Hi5, Friendster Background:
(transparent tables)




MySpace, Hi5, Friendster Background:
(transparent tables, white font)




1 2 3 4 5 6 7 8 9 10
NOT HOT
 




Author: Comment:
Fazle Rezowan Karim
প্রশ্ন

স্বাধীনতা ও প্রশ্ন
ফজলে রেজওয়ান করিম

মাগো তোমার জন্য
বস্তির ছেলেগুলো অস্ত্র ধরেছিল
মাগো তোমার জন্য
কৃষক-তাঁতী আর বাওয়ালীরা
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল,
মাগো তোমার জন্য
কত ফুল কলিতেই ঝরেছিল
মাগো তোমার জন্য
শত ছাত্র আর আমজনতারা
মিছিলে রাজপথ রাঙিয়েছিল।।

মাগো তোমারই ছায়াতলে
কেন এত বিভেদ মানুষে মানুষে
মাগো তোমারই ছায়াতলে
সৃষ্টি আর অনাসৃষ্টি এখনো কেন চলে,
মাগো তোমারই ছায়াতলে
সুখ আর দুঃখ কেন রয়েছে দুইভাগে।

**** ****
তোমার জন্য লড়াকু সেই
তরুন যুবকটি আজ আর
স্বপ্ন দেখে না;
স্বপ্নের বাগানে ফুটন্ত ফুলগুলোয়
বাসা বেঁধেছে অজস্র কীট
অপূর্ন বাসনায় তবে কি রইবে আজীবন।।

07.29.2008 05:57  

Rezowan Karim
Bangladesh 2

বাংলাদেশ-২
ফজলে রেজওয়ান করিম

বাংলাদেশ আমার আঁধারের র্শবরী পেরিয়ে
উঠা নতুন সবিতা
বাংলাদেশ আমার শিকারীর ফাঁদ ছিঁড়ে
বেরিয়ে আসা ভীরু পায়রা,
বাংলাদেশ আমার মায়ের আঁচলে
জরানো মায়া কানন
বাংলাদেশ আমার কুয়াশার চাদরে
জরানো জীর্ন জমিন,
বাংলাদেশ আমার কৃষকের কাঁচির ধারে
অর্জিত সোনালী ফসল।

বাংলাদেশ আমার কোকিলের সুরে
সুরোলিত সুরশ্রী
বাংলাদেশ আমার রক্ত গোলাপে রঞ্জিত
র্স্বগীয় ধরিত্রী
বাংলাদেশ আমার নকশীকাঁথায়
জরানো নানা রঙের স্বপ্ন।

বাংলাদেশ আমার সলিলীত স্রোতস্বতী
পদ্মা, মেঘনা আর যমুনা
বাংলাদেশ আমার প্রতিবাদ আর অধিকার
আদায়ের নিত্য শ্লোগান মিছিল,
বাংলাদেশ আমার অভিমান আর ভালোবাসায়
লেথা নিত্য নতুন গীতিকবিতা
বাংলাদেশ আমার স্বপ্ন আর অনাস্বপ্নে
বাঁধা নিত্য বাসনা,
বাংলাদেশ আমার পাওয়া না পাওয়ার জীবনে
বেঁচে থাকার অবিরাম প্রেরনা।।

07.29.2008 05:56  

Rezowan
Bangladesh 1

বাংলাদেশ-১
ফজলে রেজওয়ান করিম

দূরে ঐ কাশবন ছুয়ে ছুয়ে হৃদয় দোলায়
সবুজ ঘাসের পরে শিশির যেথা করে ঝিকিমিকি,
নদীর ঢেউয়ের তালে সুর যেথা করে খেলা
মায়া ভরা জোছনায় আবেগ ঝরে যখন আকাশ থেকে,
মন যে হারায় তখন
নিজেকে বা‍ধ‍ি তখন
আমারই আপন ভূমে
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

পদ্মার নীল পানি আর ঐ নীল আকাশ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে ভাটিয়ালী,
সরল গ্রাম আর সবুজ মাঠ
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।

রাখালী বাঁশীর সুর আর ক্লান্ত দেহ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে কোন গ্রাম্য সুর,
সোনালী আলো আর রূপালী আলো
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।

07.29.2008 05:52  

Fazle Rezowan Karim Rocky
Shahor Chere Dure

শহর ছেড়ে দূরে
আমার সবুজ ঘরে
ছোট্ট নদী তীরে
আমি যাই যাই ফিরে।।
মেঘের সাথে ভেসে
জীবনের বেলা শেষে
অস্ত সূর্যের সাথে
আমি যাই যাই মিশে।।

ক্ষুদ্র এ প্রানের অসীমে যাত্রা
পাবে কি কিনারা তোমার আরশে,

07.21.2008 14:42  

Fazle Rezowan Karim
SrityGulu Porai Amai

স্মৃতিগুলো পোড়ায় আমায়
কেঁদে যায় এই মন নিরবতায়
তুমি তা শোননা জানি
ঘোর নিশায় ছেয়ে গেছে
মনের এই ছোট্ট ঘর
তুমি তা জানোনা জানি
অচেনা করলে তুমি চেনা এই আমায়
বেলকনির স্মৃতি ভুলেছে আজ তোমার আকাশ
তাহলে বল জানবে কি করে এই মনের খবর।।

ক্যাসিয়া ট্রিটা হারিয়েছে দৃষ্টিসীমা
তবুও কি তুমি চাও কখনো আনমনে
সেই পানে / জানি উত্তর দেবে না,
মনের গ্রহে আজ দন্দ তোমার
পারলে কি সুখী হতে ভুলে আমায়
জানি উত্তর দেবে না।।

সূ্র্যটা এখনো সেই পথে ঘোরে
বিকেলের ছায়াটাও তেমন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনো পড়ে
শুধু হাসো না তুমি আগের মতন
অভিলাষের দেওয়ালে তোমার জমেছে শেওলা
জানি তবু ফিরে আসবে না।।

07.21.2008 14:41  

Rezowan Karim
kono ak Bristir Sokale

কোন এক বৃষ্টির সকালে
যখন তোমার জানালা ছুয়ে
ঝরছে বৃষ্টিধারা অবিরল
জেনো সেই বৃষ্টির ফোটাতে রয়েছি আমি।।

কোন এক কুয়াশার ভোরে
যখন তোমার শাড়ীর আঁচল
যায় ভিজে শিশির কনায়
জেনো সেই বিন্দু কনায় রয়েছি আমি।।

যদি কোন কবিতার স্তোত্র
ছড়ায় মৌনতা তোমার
হৃদয়ের আকুলতায় ব্যাকুল ছন্দ তার
জেনো সেই পংত্তিতে রয়েছে মোর মনমন্ত্র।।

07.21.2008 14:40  

Rezowan
Hawar Sathe Khelo Tumi

হাওয়ার সাথে খেলো তুমি
হাওয়ায় তুমি মেশো
যায় না ছোয়া হৃদয় তোমার
যায় না ধরা তোমায়……..
দাও না ধরা তুমি
ছোও না এ হৃদয়।।

হাওয়ায় হাওয়ায় মেঘ ভাসিয়ে
বৃষ্টি নামাও দূর গগনে
হাওয়ায় হাওয়ায় মেঘ সরিয়ে
সূর্য হাসাও এই নিখিলে।।

শেষ বিকেলের সন্ধ্যা আলোয়
যখন তুমি বও ঝিরিঝির
তখন আমার নিঃশ্বাসে তোমার
অবাধ আনাগোনা।।

07.21.2008 14:39  

Rumi
Akti Akti Kore

একটি একটি করে অনেকটা দিন গিয়েছে কেটে
একটু একটু করে অনেকটা বছর গিয়েছে চলে
বেড়েছে ব্যবধান তোমাতে আমাতে
মনের নয় সে দৃষ্টি সীমার ।।
আর কি হবে দেখা
আর কি হবে কথা…….

স্মৃতি সে নয়তো ভোলার
আছে যা শুধু বেদনার
আধারের পথে একা
তোমারই হাসির চোরাবালিতে
ডুবে যাই অনন্তকাল ।।

07.21.2008 14:37  

Kobita
Dhaka 08

ঢাকা; ০৮
আজ অনেক দিন
সূর্য দেখিনা
এমন কি চাঁদ;
কি অমাবশ্যা কি পূণিমা
সবই এক।
আলো আসে আলো যায়
কালো আসে কালো যায়
কখন্ আসে সূর্যি মামা
কখন্ সে যায়
কখন্ আসে চাঁদের বুড়ী
কখন্ বা যায়।
আমি শুধু থাকি প্রতীক্ষায়
চোখ ছোট করে
কবে তাকাবো সূর্যের দিকে!
আমি শুধু থাকি প্রত্যাশায়
চোখ মেলে ধরে
কবে তকাবো চাঁদের পানে।।

জানিনা কি আছে সে গোলাকারে
যাঁরে দেখার লাগি মন এমন উচাটন
অধমের দেহ বন্দি ইট কাঠের ঘরে
আত্মাটা তবু ছটফট করে জ্বালে অনির্বান।

07.21.2008 14:36  

Name:
Headline:
Comment:
 

 
   


Your Ad Here

Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Sung Hi Lee 9549 VIP Wallpaper

       Sung Hi Lee


       Author: altoent


       Views: 18609 Comments: 0

Mila RSS / XML Feed